নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে যৌথবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে আঃ রহমানের ছেলে মোক্তার হোসেন(৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে সোলেয়মান মিয়া নামের ২ জামায়াত নেতাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার রাতে তাদেরকে নোয়াগাঁও ইউপির ব্রাক্ষনবাগাঁও গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার, ১৩ জুন, ২০১৬
Disqus Comments