সোমবার, ১৩ জুন, ২০১৬

সোনারগাঁয়ে তিন শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তিন শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদের বিভাগের ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এসএম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ঈদকে সামনে রেখে সড়ক ও জনপদের বিভাগ মহাসড়ককে যানজট মুক্ত করতে ও ঘরমূখো মানুষদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নারায়নগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লিজা পাম্প্রে ফুটপাত কৃষ্ঞচুড়া মার্কেটের একাংশ ও মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ফলের দোকান মিষ্টির দোকান, কনফেকশনারী ও বিভিন্ন খাবার দোকানসহ প্রায় তিন শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে গত ৯ জুন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁ পরিদর্শন এসে দুপাশের অবৈধ স্থপনা দেখে অসন্তুষ্ট প্রকাশ করে। দ্রুত এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

Disqus Comments