রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন স্বামী- স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার কামশাইর এলাকায ঘটে এ ঘটনা।
অভিযোগকারী হাজিবুর রহমান জানান, একই এলাকার সাহেদ আলীর সঙ্গে তাদের একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধী জমিতে রোববার সকালে তার ছোট ভাই জিল্লুর রহমান মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষ শহিদুল ইসলাম এতে বাধা দেয়। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে বাকবিতন্ড হয়। একপর্যায় ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম,সাহেদ আলী,হযরত আলীসহ ৪/৫ জন লোক জিল্লুর রহমানকে লোহার রড দিযে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তক রক্তাক্ত জখম করে। এ সময় ডাক চিৎকার শুনে তার স্ত্রী মাবিয়া বেগম আগাইয়া আসলে তাকেও বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রবিবার, ১২ জুন, ২০১৬
রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুন ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments