সোমবার, ১৩ জুন, ২০১৬

বিনা নোটিসে সহস্রাধিক দোকান উচ্ছেদ ব্যবসায়ীদের ক্ষোভ

বিনা নোটিসে হঠাত করে সহস্রাধিক দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বিনা নোটিসে হঠাত করে দোকান উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছে মোগরাপাড়া চৌরাস্তার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া আইয়ুব প্লাজার সামনের অংশে নামে মাত্র উচ্ছেদ করে ইফতারির সময় হয়ে গেছে বলে কর্মকর্তাদের উচ্ছেদ সমাপ্ত করায় আরও ক্ষোভ জমাট বাধে ব্যবসায়ীদের মনে। সকাল খেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ চালানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তাা এলাকার সহস্রাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদের বিভাগের ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এসএম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এসে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলম জানান, ঈদকে সামনে রেখে সড়ক ও জনপদের বিভাগ মহাসড়ককে যানজট মুক্ত করতে ও ঘরমূখো মানুষদের নির্বিঘেœ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নারায়নগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ শপিং কমেপ্লেক্স এর সামনে হকার্স মার্কেট, কলাপাতা রেষ্টুরেন্টের সামনে ফুটপাত থেকে শুরু করে শাহাবুদ্দিন শপিং কমপ্লেক্স ও এর আশেপাশের ও কৃষ্ণচুড়া মাকেটের একাংশ ও মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ফলের দোকান মিষ্টির দোকান, কনফেকশনারী ও বিভিন্ন খাবার দোকানসহ প্রায় তিন শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ হওয়ার হকার্স মার্কেটের দোকানদার জামান জানান, সড়ক ও জনপদের লোক জন উচ্ছেদের ব্যাপারে আগাম কোন নোটিস দেয়নি। ঈদকে সামনে রেখে হঠাত করে আমাদের দোকানপাট উচ্ছেদ করেছে। এখন আমরা ছেলে মেয়ে কিভাবে ঈদ করবো। আমিও একেবারে শেষ কয়ে গেলাম। এখন মৃত্যু ছাড়া আমার আর কোন পথ নেই।
ফুটপাতের ব্যবসায়ী আহম্মদ জানান, সড়ক ও জনপদের কয়েকদফা উচ্ছেদের মূখে আবার নতুন করে বাঁচার জন্য সুদে টাকা এনে দোকান সাজিয়েছি। ঈদের আগে কপালে যে শনি আসবে কে জানতো। আমরা শেষ হয়ে গেছি।
ফল ব্যবসায়ী আক্তার জানান, এ শ্রেনীর অসাধু পুলিশ কর্মকর্তাদের ও এখানকার নেতাদের মাসিক টাকা দেই। আমাদের দোকান ভেঙ্গে রাস্তায় বসিয়ে দিয়েছে। এতে লাভ হয়েছে যারা এগুলো দখল করে আমাদের কাছ থেকে এককালিন টাকা নিয়ে দোকান দেয়। এখান থেকে এবার উচ্ছেদ হওয়ার তারা আবার নতুন লোকদের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসাবে আর আর আমরা রাস্তায় রাস্তায় ঘুড়বো।
এর আগে গত ৯ জুন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁ পরিদর্শন এসে দুপাশের অবৈধ স্থপনা দেখে অসন্তুষ্ট প্রকাশ করে। দ্রুত এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

Disqus Comments