শুক্রবার, ২৪ জুন, ২০১৬

সিদ্ধিরগঞ্জে তেলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি তেলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ওই দুর্ঘটনার পর দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু ঘটে।
নিহতরা হলো সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফউল্লাহ সোনারগাঁ২৪ কে জানান, সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকাতে শাহআলম ফ্লোটিং পাম্প নামের একটি ভাসমান ট্যাংক ছিল শীতলক্ষ্যা নদীতে। শুক্রবার বিকেলে শ্রমিকেরা ওই ট্যাংক পরিস্কার করার সময়ে সাব্বির ও নয়ন পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায়।

Disqus Comments