শুক্রবার, ২৪ জুন, ২০১৬

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন

রাজধানীর ‍উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রথম ভোরকে জানানো হয়েছে, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বহুতল ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

টাওয়ারটিতে শপিং মল ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে বলে জানা গেছে।

Disqus Comments