শুক্রবার, ২৪ জুন, ২০১৬

সেপ্টেম্বরে আবার আইপিএল!

ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলো সাধারণত প্রতিবছর একবারই আয়োজন করে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। তবে এবার ব্যতিক্রমী এক নজিরই গড়তে যাচ্ছে ভারত। এ বছর দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করতে যাচ্ছে আইপিএল। আগামী সেপ্টেম্বরে ছোট আকারে আইপিএলের আরেকটি আসর আয়োজনের ঘোষণা দিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হয়েছিল আইপিএলের নবম আসর। সেটি শেষ হওয়ার আগেই সেপ্টেম্বরে আরেকটি আইপিএল আয়োজনের ইঙ্গিত দিয়েছিল বিসিসিআই। আজ শুক্রবার বিসিসিআইয়ের নির্বাহী কমিটির সভা শেষে এসেছে সেটারই আনুষ্ঠানিক ঘোষণা। আইপিএলের নিয়মিত আসরগুলো দেড় মাসব্যাপী হলেও সেপ্টেম্বরের এই ‘মিনি আইপিএল’ দুই সপ্তাহের মধ্যেই শেষ করা হবে বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এটা হবে ছোট আকারে। এখানে কোনো হোম-অ্যাওয়ে ম্যাচ থাকবে না। দুই সপ্তাহ সময়ের মধ্যেই আমরা এটা শেষ করতে পারব।’ তবে আইপিএলের আটটি দলই অংশ নেবে এই সংক্ষিপ্ত সংস্করণে। আইপিএলের এই বিশেষ আসরটি ভারতের বাইরে কোথাও আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে সেটা কোথায় হবে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি



Disqus Comments