সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুলিল্প ফাউন্ডেশন পরিদর্শনে এসেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। শুক্রবার সকালে তিনি ব্যক্তিগত সফরে সোনারগাঁয়ের আসেন। এসময় মন্ত্রী সোনারগাঁ জাদুঘর, ঐতিহাসিক বড় সরদারবাড়ি, পানাম নগর পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের ফুলের শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মসিউর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
শুক্রবার, ২৪ জুন, ২০১৬
সোনারগাঁ যাদুগর ঘুরে গেলেন প্রতিমন্ত্রী পলক
✔
সোনারগাঁও সময়
শুক্রবার, জুন ২৪, ২০১৬
Share this
Recommended
Disqus Comments