রবিবার, ১২ জুন, ২০১৬

সোনারগাঁয়ে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁ  উপজেলার বিভিন্নস্থানে যৌথবাহিনীর জঙ্গিবিরোধী ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার রাতে তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে কুমিল্লা থানার সদর দক্ষিন থানার আবুল হোসেনের ছেলে মোঃ রুবেল (২৮)কে ১ কেজি গাজা ও কাঁচপুর কাজিপাড়া ভারগাঁও এলাকার মৃত আঃ রহমত মিয়ার ছেলে নুরুনবীকে ৫০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। অপরদিকে, বৈদ্যেরবাজার ইউপির হামছাদী খাসেরকান্দা এলাকা থেকে মৃত সুরুজ মিয়ার ছেলে মোশারফকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।

Disqus Comments