নিউজ সোনারগাঁ
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চারদিকে নদী বেষ্টিত চলাঞ্চল নুনেরটেকের গ্রাম ঘেষে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় এন এন নাদিয়া সুপার নামের একটি ড্রেজার আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক ইব্রাহিম জানান, উপজেলার বারদীর নুনেরটেক গ্রাম ঘেষে অবৈধ বালু উত্তোলন করে আসছিল একটি বালু সন্ত্রাসী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সোনারগাঁ থানা পুলিশের নেতৃত্ব মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের লোকজন ড্রেজার রেখে পালিয়ে যায়। এসময় এনএন নাদিয়া সুপার নামের একটি ড্রেজার আটক করা হয়। ড্রেজার আটকের ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রবিবার, ১২ জুন, ২০১৬
সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলন কালে ড্রেজার আটক
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুন ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments