সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে
আজ ১১টি তক্ষক উদ্ধার করে বিজিবি।
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা
সীমান্তে ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোরে এসব তক্ষক পাচার করা হচ্ছিল।
বিজিবির কাকডাঙ্গা সীমান্ত চৌকির কমান্ডার
সুবেদার বিল্লাল হোসেন জানান, গোপন সূত্রে
পাওয়া খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল
সীমান্তের গাড়াখালি পোস্টের কাছে অবস্থান
নেয়। এ সময় সেখানে একটি বাক্সের মধ্যে রাখা
১১টি তক্ষক উদ্ধার করা হয়। তিনি আরো জানান,
বিজিবির উপস্থিতি টের পেয়ে তক্ষক
পাচারকারীরা আগেই পালিয়ে যায়।
বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া
তক্ষকগুলো খুলনা বনবিভাগের কাছে হস্তান্তর করা
হয়েছে। সৌজন্য :
এনটিভি
রবিবার, ২৬ জুন, ২০১৬
ভারতে পাচারকালে ১১ তক্ষক উদ্ধার ২৬ জুন ২০১৬,
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুন ২৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments