বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি এবং
নুসরাত ফারিয়া তিনজনই এবারের ঈদুল
ফিতরে উপস্থাপনা করছেন একুশে
টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।
নুসরাত ফারিয়ার অনুষ্ঠান উপস্থাপনা
করলেও বিদ্যা সিনহা মিম এবং মাহিয়া
মাহি প্রথমবারের মতো কোনো টেলিভিশন
অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের
জন্য দীপু হাজরা’র প্রযোজনায় নির্মিত তিন
পর্বের বিশেষ অনুষ্ঠান 'আমার ছবি, আমার
গান' এর ভিন্ন ভিন্ন পর্বে এই তিনজন তারকার
উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা।
নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি
গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির
প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শ্যুটিং
করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই
বর্ণনা করেছেন। রাজধানীর একটি পাঁচ
তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারণ
করা হয়েছে।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন,
উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে
ইন্টারেস্টিং লেগেছে, তারপর আমার
নিজের গান নিয়ে কথা। তাই আর দেরি
করলাম না, এককথায় রাজি হয়ে গেলাম।
আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো
লাগবে।
একুশে টেলিভিশনে ঈদের চতুর্থ থেকে ষষ্ঠ
দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে
'আমার ছবি আমার গান'। এ প্রসঙ্গে দীপু
হাজরা বলেন, চিত্রনায়িকারা উপস্থাপনার
পাশাপাশি নিজেদের ছবির গানের কাজ
সম্পর্কে জানালেন, এ ধরনের ভাবনা সম্ভবত
এর আগে দর্শকরা দেখেননি।সৌজন্য:কালের কণ্ঠ অনলাইন
রবিবার, ২৬ জুন, ২০১৬
ঈদে অন্য পরিচয়ে তিন নায়িকা
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুন ২৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments