রবিবার, ২৬ জুন, ২০১৬

সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকাকে উপজেলা যুব সংহতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকাকে
উপজেলা যুব সংহতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

কাজী নেওয়াজ শরীফ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের গরীব-দুঃখী ও নিরীহ মানুষের প্রাণের এমপি লিয়াকত হোসেন খোকা পুনরায় জাতীয় পার্টির প্রথম যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুব সংহতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে কাজী লিটুর নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুব সংহতির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের আমলাপাড়াস্থ সাংসদ লিয়াকত হোসেন খোকার নিজস্ব কার্যালয়ে তাকে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। 
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা যুব সংহতির আহ্বায়ক বুলবুল আহমেদ, যুব সংহতি নেতা মইনুল ইসলাম মামুন, অহিদুল ইসলাম, সোহেল মুন্সী, আল-আমীন, কবির প্রধান, আরিফুল ইসলাম আরিফ, ইমরান হোসেন অপু, নাজমুল ইসলাম, ওমর ফারুক, রাজীব প্রমুখ।

Disqus Comments