সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকা থেকে রোববার সকালে রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম জাকারিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে রুবেল হোসেন কে ৬ মাসের সাজা প্রদান করা হয়।
সোনারগাঁ থানা সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সোনারগাঁ২৪ কে জানান,মাদক বিরোধী অভিযান মোগড়াপারা ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার লাল মিয়ার ছেলে রুবেল কে গাঁজা সহ আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬ মাসের সাজা প্রদান করা হয়