নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকায় অভিযান
চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ বিশালসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে পুলিশ। শনিবার সকালে সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)আবুল
কালাম আজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোনারগাঁও
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)আবুল কালাম আজাদ সোনারগাঁও২৪কে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকায় আফিয়া
পাম্পের সামনে থেকে শনিবার ভোরে অভিযান
চালিয়ে ঢাকার শীর্ষ সন্ত্রাষী আবু হানিফ বিশাল, জামাল সরকার, ও ইয়াছিন
আরাফাতকে ৩ শ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,
গ্রেফতারকৃত সন্ত্রাসী বিশাল রাজধানীর দক্ষিন কমলাপুর এলাকায় রবিউল ইসলাম
বাবুলের ছেলে, জামাল সরকার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিশদোনা ভাটের চর
গ্রামের মহসিন সরকারের ছেলে ও ইয়াছিন আরাফাত সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ
গ্রামের সুরুজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত সন্ত্রাসী বিশালের বিরুদ্ধে হত্যা,
ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ ১৫-১৬টি মামলা রয়েছে। এছাড়াও অন্য দুই মাদক
ব্যবসায়ীর বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা
হয়েছে।
শনিবার, ১৮ জুন, ২০১৬
সোনারগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বিশালসহ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার
✔
সোনারগাঁও সময়
শনিবার, জুন ১৮, ২০১৬
Share this
Recommended
Disqus Comments
