শনিবার, ১৮ জুন, ২০১৬

রাজধানীর উত্তরায় ‘বিপুল পরিমাণ’ অস্ত্র উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১শ ৮টি পিস্তল, ২শ ১৭টি ম্যাগজিন, ১ হাজার রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট।
শনিবার সন্ধ্যার কিছু সময় আগে ১৪ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আরও অস্ত্র পাওয়া যেতে পারে এমন ধারণা থেকে অভিযান অব্যাহত রাখা হয়েছে।


Disqus Comments