বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সাকিব আল হাসান। তাঁর বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে কাজ করা ক্রিকেট ট্র্যাকার নামে ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
শুধু জাতীয় দলের সম্পদ নন, বিশ্বের প্রায় সব কটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে সমান বিচরণ বাংলাদেশের এই অলরাউন্ডারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ- সব লিগেই বেশ ভালোই কদর সাকিবের।
সবচেয়ে বেশি আয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেই। শুধু ক্রিকেট খেলেই এই পরিমাণ অর্থ উপার্জন করেননি সাকিব। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েও প্রচুর অর্থ উপার্জন করেছেন তিনি। এ ছাড়া রয়েছে নিজের রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা।
শুক্রবার, ১৭ জুন, ২০১৬
সাকিবের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা???
✔
সোনারগাঁও সময়
শুক্রবার, জুন ১৭, ২০১৬
Share this
Recommended
Disqus Comments