সোমবার, ২০ জুন, ২০১৬

সোনারগাঁওয়ে ছাত্রী উত্ত্যক্তকারীর ৬ মাসের কারাদন্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া এলাকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুন অর রশিদ (৩৫) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ছাত্রী উত্ত্যক্তকারীকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার সহাকরী উপ-পরিদর্শক(এসআই) নারায়ণ চন্দ্র জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মজহমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে চরপাড়া এলাকায় স’মিল শ্রমিক হারুন অর রশিদ(৩৫) কু প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ফলে স্থানীয়রা ও ওই ছাত্রীর পরিবার উত্ত্যক্তকারী হারুনকে কয়েক বার শাসিয়েছেন। স্থানীয় লোকজন ও ওই ছাত্রীর পরিবারের কথা অমান্য করে সোমবার ওই ছাত্রী স্কুলে বিশেষ ক্লাস করতে যাওয়ার পথে পুনরায় উত্ত্যক্ত করে। এ বিষয়টি এলাকাবাসীর নজরে এলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসএম জাকারিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে । উত্ত্যক্তকারী হারুন অর রশিদ চাঁদপুর জেলার মতলব থানার মধ্য দিঘলদী গ্রামের আবুল হোসেনের ছেলে। সে চরপাড়া এলাকার কাজী শাহ আলমের স’ মিলে শ্রমিক হিসেবে কাজ করত

Disqus Comments