পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্নহত্যা করেছে ময়না আক্তার ওরফে পাখী নামের এক গ্রহবধূ। ঘটনাটি ঘটেছে (২০জুন) সোমবার সকালে উপজেলার সনমান্দি ইউপির ঈমানের কান্দি গ্রামে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার বারপাড়া এলাকার মোক্তার হোসেনের মেয়ে ময়না আক্তার (২১) সাথে সনমান্দি ইউপির ঈমানের কান্দি গ্রামের আলেক মিয়ার ছেলে নবীর হোসেনের সাথে চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকতো। এরই জের ধরে সোমবার সকালে গৃহবধূ ময়না বিষপান করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সাংসারিক জীবনে তাদের নাহিদ নামের ৩ বছরের একটি ছেলে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে ময়নার বাবা বাদি হয়ে ৬জনকে আসামী করে থানায় একটি মামলা করেছে।
সোমবার, ২০ জুন, ২০১৬
সোনারগাঁয়ে বিষপানে গৃহবধুর আত্নহত্যা
✔
সোনারগাঁও সময়
সোমবার, জুন ২০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments