জঙ্গিবাদ, গুপ্ত হত্যা, টার্গেট কিলিং বন্ধের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ ও সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা। সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ যুব আইনজিবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী, সোনারগাঁও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মানিক, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁও উপজেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আজিজুল হক মুকুল, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সজিব, আসাদুল ইসলাম আসাদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার, ১৯ জুন, ২০১৬
জঙ্গিবাদ, গুপ্তহত্যা, টার্গেট কিলিং বন্ধের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুন ১৯, ২০১৬
Share this
Recommended
Disqus Comments