শনিবার, ১৪ মে, ২০১৬

সোনারগাঁয়ে বিদ্রোহী প্রার্থীরা যে প্রতীক পেলেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ব দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাচন রিটানিং অফিসার। উপজেলা ১০টি ইউপির চেয়ারম্যান ছাড়াও সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্ব দেওয়া হয়। এরমধ্যে উপজেলা ১০টি ইউপি উল্লেখযোগ্য দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সনমান্দি ইউনিয়নের সাহাবুদ্দিন সাবু ঘোড়া প্রতীক, বৈদ্যেরবাজার বিদ্রোহী প্রার্থী ও(বর্তমান চেয়ারম্যান) মাহবুব হোসেন সরকার আনারস, ডাঃ আবদুর রউফ ঘোড়া প্রতীক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোবায়েত হোসেন শান্ত অটোরিক্সা প্রতীক, নোয়াগাও ইউনিয়নে মাওলানা ইউসূফ দেওয়ান আনারস প্রতীক, বারদী ইউনিয়ন(বর্তমান মেম্বার) ও যুবলীগ নেতা কামাল হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক ও শম্ভুপুরা মোস্তফা মেম্বার পেয়েছেন ঘোড়া প্রতীক।


Disqus Comments