শনিবার, ১৪ মে, ২০১৬

সোনারগাঁয়ে দলীয় প্রার্থীদের জয়ী করতে এক মঞ্চে সভা করলেন আওয়ামীলীগ নেতারা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী জয়ী করতে অবশেষে এক মঞ্চে বসে সভা করলেন উপজেলা আওয়ামীলীগ নেতারা। শুক্রবার জামপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হা-মীম শিকদার শিপলুকে জয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ নেতা আবু জাফর চৌধুরীর বিরুর সভাপতিত্বে তার বাসভবনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের দীর্ঘ দিনের বিরোধের অবসান ঘটেছে বলে মনে করেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। সভায়  উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের দলীয় সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক আলী হায়দার, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত হুমায়ুন মিয়া, সাধারন সম্পাদক শামসুদ্দিন খান আবু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সগির আহাম্মেদ, যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর, ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।

Disqus Comments