দুদিনের টানা অভিযানের পর শুক্রবার সকালে ‘দৈনিক ভোরের কথা’ পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মাহবুবকে উদ্ধার করেছে থানা পুলিশ। তার মোবাইল ফোন ট্যাকিং করে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে আছমা নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সাংবাদিক মাহবুবকে কাঞ্চন এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয়েছে। এসময় এক মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাহবুব অনেক দিন আগে তার ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল বিক্রির ২০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে তারই খালা আছমা আক্তার তাকে দুদিন আটক করে রেখেছিল। মাহবুব সুস্থ হলে বাকি তথ্য পাওয়া যাবে। এছাড়া আটককৃত মহিলাকে জিঞ্জাসাবাদ চলছে।