শনিবার, ১৪ মে, ২০১৬

সোনারগাঁয়ে তালাকপ্রাপ্তা স্ত্রীর সঙ্গে রাত্রী যাপন করায় লম্পট সেরাজুলকে গণধোলাই

 সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নানাখী মালচ এলাকায় তালাকপ্রাপ্তা স্ত্রীর সঙ্গে রাত্রী যাপন করতে এসে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়েছেন সেরাজুল ইসলাম নামে এক লম্পট। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নানাখী পূর্বপাড়া এলাকার মৃৃত আব্দুল কুদ্দুসের ছেলে লম্পট সেরাজুল নানাখী মালচ এলাকার মৃত আবুল কাশেমের বাড়িতে বদলী হিসেবে কাজ করতো। দীর্ঘদিন যাবত আসা-যাওয়ার এক পর্যায়ে সেরাজুল মৃত আবুল কাশেমের সুন্দরী স্ত্রী ও কয়েকটি সন্তানের জননী তাছলিমাকে প্রেমের প্রস্তাব দেয়। তাছলিমা এতে সাড়া দেয়ায় ঘরে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখেই লম্পট সেরাজুল তাছলিমাকে বিয়ে করে।
এ ঘটনায় সেরাজুলের প্রথম স্ত্রী
বাদি হয়ে মামলা দায়ের করলে গ্রামবাসীর সালিশ বৈঠকের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তাছলিমা সেরাজুলকে লিখিতভাবে তালাক দেয়। এরপর কয়েক মাস সেরাজুলের সঙ্গে তাছলিমার সম্পর্ক বিচ্ছিন্ন থাকলেও পরে সেরাজুল রাতের আঁধারে তাছলিমার বাড়িতে আসা যাওয়া শুরু করে।
গ্রামবাসী এ অবৈধ সম্পর্ক না রাখার জন্য তাদেরকে বেশ কয়েকবার চাপ দিলেও তারা তাদেরকে অগ্রাহ্য করে অবৈধ কার্যকলাপ চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে লম্পট সেরাজুল তাছলিমার বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসী একত্রিত হয়ে মধ্যরাতে তাছলিমার ঘর থেকে সেরাজুলকে বাইরে এনে গণধোলাই দেয়। এ সময় সেরাজুল আর কখনো তাছলিমার কাছে আসবে না বলে অঙ্গিকার করে ছাড়া পায়।
এ ব্যাপারে তাছলিমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সেরাজুলকে তালাক দেয়ার কথা স্বীকার করে বলেন, তিনি তাকে পুনরায় বিয়ে করেছেন। তবে ‘পরবর্তী বিয়ের কাবিননামা অথবা অন্যকোন প্রমাণাদী তার কাছে আছে কি না’ এমন প্রশ্ন করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
Disqus Comments