নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলী নয়াবাড়ি এলাকায় মঙ্গলবার (১০ মে) বিকেলে অত্র ওয়ার্ড থেকে পরপর তিনবার নির্বাচিত মেম্বার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমাজ সেবক বাদশা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সামছুল হক মিয়া, আমজাদ মিয়া, আমিনুল হক, আক্তার হোসেন ভূঁইয়া, জহিরুল হক ভূঁইয়া, শাহজাহান ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান ভূঁইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমরান ভূঁইয়া, মাহবুব হোসেন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ইমরান মিয়া, জসিম সিকদার, শরীফ, হাসান ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, জহিরুল হক, দেলোয়ার হোসেন, মাসুদ, গিয়াস উদ্দিন, আওয়াল, সেলিম, আব্দুল, নূরুল হক, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, ফজলুল হক, ইব্রাহীমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে মেম্বার পদ প্রার্থী আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, আপনাদের দোয়ায় আল্লাহ তা’য়ালা আমাকে গত ১৫ বছর ধরে একাধারে অত্র ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করাচ্ছেন। আমি এ সময়ের মধ্যে আপনাদের যথাসাধ্য খেদমত করার চেষ্টা করেছি। মেম্বারের পদ খাঁটিয়ে অবৈধভাবে কাউকে কষ্ট দেয়া আমার রাজনৈতিক মতাদর্শে নেই। আপনাদের উপকার করতে পারলে আমি নিজেও আনন্দ পাই। তবে অনিচ্ছা স্বত্বে আমার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন ও আসন্ন নির্বাচনে ভোট দিয়ে মৃত্যু পর্যন্ত আপনাদের খাদেম হিসেবে থাকার সুযোগ করে দিবেন।
