শনিবার, ১৪ মে, ২০১৬

সনমান্দী গোপেরবাগ পূর্ব পাড়ায় জাহিদ হাসান জিন্নাহ’র নির্বাচনীয় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পরিচ্ছন্ন রাজনীতিবীদ জাহিদ হাসান জিন্নাহ নির্বাচনীয় সভা করেছেন। শুক্রবার বিকেলে গোপেরবাগ পূর্ব পাড়া এলাকায় এ নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়। 
নির্বাচনীয় সভায় যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ অাওয়ামীলীগ মৎস্য জীবীলীগ কেনীয় কমিটির মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আক্কাছ অালী, জসিম চৌধূরী ভেন্ডার,গোলজার হোসেন প্রধান, যুবলীগ নেতা আলী আক্কাস, সোলায়মান হোসেন সুজন, আলা উদ্দিন, ইসহাক মিয়া, খন্দকার সালাউদ্দিন, আমির হোসেন, হোসেন মেম্বার, মোঃ অালী, কাসেম মাস্টার, জসিম,ইসলাম, খোরশেদ অালম,মনা,কবির,সফিকুল ইসলাম প্রমূখ। 

সনমান্দি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ বলেন, আমি সাধারন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চাইনা। যা প্রতিশ্রুতি দেব তা অবশ্যই বাস্তবায়ন করবো। মাদক, ইভটিজিং রোধে ব্যাপকভাবে কাজ করবো। ভোটাররা তাদের সুখ দুঃখের সঙ্গে আমাকে পাশে পাবে। যদি আল্লাহ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে সনমান্দিকে আমি আমার নিজের মত করে আপনাদের নিয়ে সুন্দরভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
Disqus Comments