শনিবার, ১৪ মে, ২০১৬

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থীসহ ১৫জনকে পিটিয়ে আহত করেছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাওলানা ইউসুফ দেওয়ানসহ তার সমর্থকদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী(বর্তমান চেয়ারম্যান) দেওয়ান উদ্দিন চুন্নুর সমর্থকরা। এসময় উপস্থিত পুলিশ সদস্যসহ প্রায় আরো ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউসুফ দেওয়ানকে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও চৌরাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানান, গত শুক্রবার বিকেলে মাওলানা ইউসুফ দেওয়ানের আনারস প্রতীকে ভোটের জন্য তার সমর্র্থক নুরুল আলম, আলআমিন ও আমিনউদ্দিন মাইক নিয়ে প্রচারনা করতে লাধুরচর যায়। এসময় সরকার দলীয় প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নুর সমর্থকরা তাদের মারধোর করে মাইক ভেঙ্গে ফেলে। এ ঘটনায় মাওলানা ইউসুফ দেওয়ান নোয়াগাঁও চৌরাপাড়া এলাকায় রাতে একটি প্রতিবাদ সভা করে। এসময় সরকার দলীয় প্রার্থী দেওয়ানউদ্দিন চুন্নুর ছেলে রুমী বাবু, নবী, ইউনুছ আনোয়ার মেম্বার শফিক মাষ্টার ও দিপুর নেতৃত্বে শতাধিক লোকের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোনারগাঁ থানা পুলিশের সামনে ওই প্রতিবাদ সভায় হামলা চালিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ানকে পিটিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে। এসময় তাদের হামলায় ইউসুফের ভাই সিব্বির আহম্মেদ দেওয়ান, হোসাইন আহম্মেদ দেওয়ান, তার ছোট ছেলে মাহমুদুর হাসান সমর্থক শরীফ হোসেন, আমিনউদ্দিন মোল্লাসহ ১৫জন আহত হয়েছে।

Disqus Comments