সোনারগাঁয়ের
কাঁচপুর খাসপাড়া এলাকায় গলায় গামছা পেচিয়ে রুবেল (৩০)নামের এক যুবক
অতœহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা মর্গে
প্রেরন করেছে।
মৃত রুবেল কুমিলা জেলার আলীকোট গ্রামের নাঙ্গল কোট থানার মৃত সুরুজ মিয়ার ছেলে। সে কাঁচপুর এলাকার মিলন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, উপজেলার কাঁচপুর খাসপাড়া
এলাকায় মিলন মিয়ার বাড়িতে রুবেল তার দ্বিতীয় স্ত্রী নিয়ে একমাস আগে ভাড়া
আসে। গত রবিবার রাতে কোন এসময় সে ভাড়া ঘরের বাসের ধর্নার সাথে গামছা পেচিয়ে
আত্নহত্যা করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার
ঝুলন্ত লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেলা মর্গে প্রেরন করে। এ ঘটনায় রুলের
ভগ্নিপতি ইকবাল হোসেন সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।