শনিবার, ১৪ মে, ২০১৬

নানা অপকর্মের হোতা ও মাদকের শেল্টারদাতা খলিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মদনপুরবাসী

বন্দরের মদনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার হতে মরিয়া হয়ে উঠেছে খলিল মেম্বার।  আওয়ামীলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্মে মদদ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও মাদক ব্যবসা করে আসলেও সম্প্রতি ভোল পাল্টে বিএনপি-জামায়াতের সঙ্গে গোপন আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। ইতিমধ্যে প্রতিদ্ধন্ধি প্রার্থীদের হুমকী দেয়াসহ বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় মহড়া দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে। মেম্বার প্রার্থী খলিল ও তার সন্ত্রাসী বাহিনী প্রতিপক্ষ প্রার্থীদের হুমকী দিয়ে নির্বাচন থেকে সরাতে ব্যর্থ হয়ে এবার ভোটারদের হুমকী দিচ্ছে। ফলে খলিলের বিরুদ্ধে ফুঁসে উঠছে মদনপুরের ৫ নং ওয়ার্ডবাসী। স্থানীয় কয়েকজন ভোটার জানায়, খলিল মেম্বার মদনপুরে মাদকের সবচে বড় ডিলার। ইতিপুর্বে তার সেকেন্ড ইন কমান্ড শ্যালক ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতারের পর সারারাত ডিবি অফিসে অবস্থান করে তদবীর করে ছাড়াতে বর্থ হয় খলিল। নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে খলিলের মাদক সেক্টরের অন্যতম সহযোগী ভায়রা কামাল, কানা মতিন, চোরা স্বপনসহ শতাধিক সদস্য তার পক্ষে মাঠে নেমে প্রতিপক্ষ প্রার্থীদের হুমকী ধমকী ভোটারদেও ভয়ভীতি দেখাচ্ছে। জানা গেছে, বন্দরের মদনপুরের নানান বিতর্কিত কর্মকান্ডের হোতা খলিল মেম্বার বন্দরের উত্তরাঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রন করেছে বিগত ৫ বছর। নিজেকে ১নং ওয়ার্ড আ
ওয়ামীলীগের সভাপতি দাবি করে এলাকার নিয়ন্ত্রণ ও অবৈধ আয়ের উৎস নিয়ন্ত্রণ করছে। দিনে সমাজসেবক আর রাতের বেলায় অন্ধকার জগতের নিয়ন্ত্রণ করে গোটা মদনপুর এলাকাকে জিম্মি করে রেখেছে। খলিলের নেতৃত্বে মদনপুর বর্তমানে মাদকের সবচে বড় ট্রানজিট পয়েন্ট। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজী, ভ’মি দখল, বালু ভরাটের কাজ দখল পরিবহন সেক্টওে চাঁদাবাজী সবই ছিলো এই বাহনীর নিয়ন্ত্রণে। তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কাবিলাকে সাথে নিয়ে মদনপুরের নব্য গডফাদার বনে গিয়েছিলো শরিয়তপুইরা খলিল। স্থানীয়রা আরও জানায়, একসময় ভয়ানক সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত মদনপুওে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ক্রসফায়ার এবং পরস্পর বিরোধে দেড়ডজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসী বাহিনীর প্রধানরা ক্রসফায়ারে নিহত এবং প্রতিপক্ষের হাতে খুন হলেও এসব সন্ত্রাসী বাহিনীর সদস্যদের একত্রিত করে এখন নেতৃত্বে দিচ্ছে দেশজুড়ে আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামী নুর হোসেনের সহযোগী ও নব্য গডফাদার স্বঘোষিত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খলিল মেম্বার ও শীর্ষ সন্ত্রাসী কাবিলা। নির্বাচন ঘনিয়ে আসায় খলিল মেম্বার নিজেকে পরিবর্তন করেছে এমন ভান করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। পাশাপাশি সন্ত্রাসী বাহিনী দিয়েও হুমকী দিচ্ছে। ফলে এলাকাবাসী নানা অপকর্মের হোতা ও মাদকের শেল্টারদাতা খলিলকে বর্জনের ঘোষনা দিয়েছে। তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।

Disqus Comments