আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি নতুন প্রজম্মের অহংকার যুবলীগ নেতা জাহিদ হাসান জিন্নাহ ব্যাপক গনসংযোগ করছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সনমান্দী ইউনিয়নের উত্তর কুমারচর ও দক্ষিণ কুমারচর গ্রামের প্রতিটি বাড়ীতে গিয়ে গৃহবধূসহ নারী-পুরুষের সাথে চা-স্টলে মানুষের সাথে নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় করছেন। এ সময় অত্র এলাকার প্রয়াত সাবেক মেম্বার আব্দুল বারেক মেম্বারের উত্তরসূরী এবাইদুল হক ওরফে হক সাহেব, মো. হারুন, মো. নাসির, আফাজ উদ্দিন মেম্বার, মো, ফাইজুল, রোস্তম আলী, মো. বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম জহু, দেলোয়ার হোসেন, বাবুল, মনির হোসেন, ফারুক, ইয়াজুল, মোস্তফা, আহাম্মদ, জসিম, নাজু, রাসেল, জাহাঙ্গীর, মো. সেলিম চৌধুরী, মো.শাজাহান সিরাজ, মো. মুসফিকুর রহমান মোহনসহ শত শত নেতা-কর্মী জিন্নাহ’র সাথে ছিলেন। জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসানজিন্নাহ’র প্রতি শত শত নারী-পুরুষ স্বতর্স্ফুত সমর্থন প্রদান করছে। অনেকে তার মাথায় হাত বুলিয়ে দোয়া প্রদান করেছে। এ সময় জিন্নাহ বলেন, আমি আপনাদের পাশে আছি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুণ আমি আপনাদের সকল সমস্যাই পূরণ করবো ইনশাল্লা।
শনিবার, ১৪ মে, ২০১৬
সনমান্দীতে চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ’র ব্যাপক জনসংযোগ
✔
সোনারগাঁও সময়
শনিবার, মে ১৪, ২০১৬
Share this
Recommended
Disqus Comments
