রবিবার, ১৫ মে, ২০১৬

স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন সাবুর পোষ্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন সাবু’র ঘোড়া প্রতীকের পোষ্টার লাগাতে গিয়ে বাধার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তার কর্মী সমর্থকরা। শনিবার(১৪ মে) বিকেলে সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার ও তার আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের লাগানো পোষ্টার লাগাতে গেলে তাদের বাধা দেয় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান জিন্নাহর সমর্থকরা।
সাবু’র কর্মীরা জানান, গত ১৩ মে প্রতীক পাওয়ার পর শনিবার বিকেলে আমরা সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গেলে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী জিন্নাহর সমর্থক কবির আলামিন ও খোরশেদের নেতৃত্বে ৭/৮ জন সমর্থক আমাদের বাধা দেয়। এসময় (সাবু’র সমর্থকরা) আমরা এর প্রতিবাদ করায় জিন্নাহর সমর্থকরা তাদের লাঠি ও চাপাতি নিয়ে হামলা চালাতে আসলে আমরা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে জিন্নাহর লোকজন বাংলাবাজার ও তার আশেপাশের বিভিন্ন সড়কের আমাদের চেয়ারম্যান প্রার্থী সাবুর ঘোড়া মার্কা প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলে।


Disqus Comments