রবিবার, ১৫ মে, ২০১৬

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ॥

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে পরমহেশ^রদী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসিরা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে পনের গ্রামের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ বাতেন মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের যুবদলের আহবায়ক ও ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ডাঃ মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান, আবুল খায়েরসহ পরমহেশ^রদী , লাদুরচর ,লক্ষীবরদী, নোয়াগাঁও, গোবিন্দপুর, বিজয় নগরসহ  ১৫গ্রামের কয়েক হাজার মানুষ ।
মানববন্ধনে বক্তারা বলেন গত শুক্রবার রাতে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নুর সমর্থকরা অপর চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানসহ তার ১৫জন সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে।  চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের ভোটারদের কাছে বেশি জনপ্রিয়তা থাকায় বর্তমান চেয়ারম্যান তার পরাজয় জেনে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী চুন্নুর ভাড়াটে সন্ত্রাসীদের এনে এলাকায় ভোটারদের ভয়ভীতি , হুমকি ধামকি দিচ্ছেন । এতে  ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসময় তারা আগামী অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা।
Disqus Comments