ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা ব্রিজে একটি যাত্রীবাহি লেগুনা ও মালবাহি ট্টাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২জন নিহত হয়েছে। এসময় আরো ৫জন মারাত্নক আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০জুন) রাত সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানান, শুক্রবার রাত ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাসষ্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহি লেগুনা গজারিয়া যাচ্ছিল। লেগুনাটি মেঘনা ব্রিজ এলাকায় পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহি ট্টাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গাড়ীর চালক শাহনেওয়াজ ও যাত্রী শিল্পি রায় নিহত হয়। এসময় গাড়ীতে থাকা শিল্পি রায়ের স্বামী চাঁদপুর ডিবি পুলিশের সদস্য নেপাল রায়সহ আরো ৫জন আহত হয়। আহতদের মধ্যে নেপাল রায়কে অবস্থা আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়। বাকিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লেগুনা চালক শাহনেওয়াজ(৪৫) উপজেলা মোগরাপাড়া ইউপির দারুগোল্লাহ গ্রামের সৈফত আলীর ছেলে ও শিল্পি রায়(৩০) গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার আহত নেপাল রায়ের স্ত্রী।
শনিবার, ১১ জুন, ২০১৬
সড়ক দুর্ঘটনা
✔
সোনারগাঁও সময়
শনিবার, জুন ১১, ২০১৬
Share this
Recommended
Disqus Comments