মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

কুখ্যাত ডাকাত দলের সর্দারসহ ১১ জন ডাকাত গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর ওরফে বল্লম জাহাঙ্গীরসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার গভীর রাতে মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানা উপ-পরিদর্শক আঃ হক শিকদার ও সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ থানার বিশেষ টিম গত সোমবার রাতে মুিন্সগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের  প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে বল্লম জাহাঙ্গীর(৩৫), নজরুল ইসলাম(৩৬), স্বপন (৩০), জসিম (৩০), মোঃ মাছুম (৩৫), সফুর উদ্দিন ওরফে মন্টু(৩২), মাসুদুর রহমান মাসুদ, হোসেন মিয়া(২৫), শামীম(২৮), আল আমিন(২৯), মোঃ সাইফুল ইসলাম (১৯)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার জাহাঙ্গীরের বিরুদ্ধে  হত্যা ও ধর্ষন ও ডাকাতিসহ ৯টি মামলা তার সেকেন্ড ইন কমান্ড এর বিরুদ্ধে ৭টি খুন ও ডাকাতির মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধে ৪/৫টি করে মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, ৫টি চাপাতি, ৩টি ছোড়া, ১টি বড় কাটার ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।
Disqus Comments