সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

সোনারগাঁয়ে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি থানায় মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা মধুমতি সিএনজি স্টেশনের সামনে সোনারগাঁ থানার এক পুলিশ কনস্টেবলকে গণপিটুনির ঘটনায় রবিবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনায় রবিবার রাতেই দুই সিএনজি চালকে আটক করছে পুলিশ।  সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আলামিন বাদী হয়ে এ মামলাটি করেছেন।
আটককৃত সিএনজি চালক তুহিন গোয়লদী এলাকার ছালে আহম্মেদের ছেলে ও চালক সাইফুল একই এলাকার নেহারউদ্দিনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, সোনারগাঁ থানার কনস্টেবল আব্দুল আউয়াল রোববার সন্ধ্যায় টিপুরদী এলাকায় মধুমতি সিএনজি স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিল। এসময় কাঁচপুর থেকে মোগরাপাড়াগামী একটি সিএনজিকে থামতে সিগন্যাল দিলে দ্রুত গতিতে আসা সিএনজি থামাতে গিয়ে মহাসড়কে সিটকে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিক্সায় থাকা যাত্রীরা আহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে যাত্রীরা ও সিএনজি চালক একত্রিত হয়ে কনস্টেবল আব্দুল আউয়ালকে গণপিটুনি দিয়ে আহত করে। পরে কনস্টেবল আউয়ালকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলাম ও তুহিন নামের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Disqus Comments