সোনারগাঁয়ের পিরোজপুর
ইউনিয়নের নয়াগাঁও গ্রাম থেকে ৪০ ক্যান বিয়ারসহ আলেক চাঁন নামের এক
ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে তার বাড়ী থেকে আটক করা
হয়। এ ঘটনায় গতকাল রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা
হয়েছে।
গ্রেফতারকৃত আলেক চাঁন নয়াগাঁও গ্রামের জমশের আলী ছেলে।
পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম
আজাদ জানান, নয়াগাঁও গ্রামের আলেকচাঁন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন
যাবৎ বিদেশি বিয়ার ও মদের ব্যবসা করে আসছিল। সেই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করি। এ সময় তার বাড়ির পাশের একটি
নির্মানাধীন ভবন থেকে ৪০ ক্যান বিয়ার উদ্ধার করি। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে
তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে বুধবার সকালে
তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
