বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

দুই গ্রুপের সংঘর্ষ- আহত-১০, থানায় এক পক্ষের মামলা

পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের প্রায় ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে এনেছে। এ ঘটনায় সারোয়ারের ভাই মোক্তার হোসেন বাদী হয়ে বুধবার সকালে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, আষাঢ়ীয়ারচর গ্রামের সায়োরার একটি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে জোড় পূর্বক ভাবে হযরত আলীর ফসলী জমি বালু ভরাট করছিল। এ ঘটনায় হযরত আলী সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করে। সে ঘটনার পরদিন মোক্তার বাদী হযরত আলীকে আসামী করে একটি চাঁদাবাজির মামলা করে। সেই মামলার জের ধরে গতকাল মঙ্গলবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের রফিকুল ইসলাম, শাহ আলম, কাউছার, ইউছুফ, শাহিন, লতিফ, আরিফ,  হিমেল, মফিজ ও উজ্জলসহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার সকালে মোক্তার হোসেন বাদী হয়ে হযরত আলীকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আরো ৮ জনকে অঞ্জাত নামা আসামী করা হয়।
এ ব্যাপারে হযরত আলীর লোকজনের দাবী সরোয়ার তার দলবল ও মোগরাপাড়া এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তার লোকজনের উপর হামলা চালায়। এ ব্যাপারে সোনারগাঁ থানা সারোয়ার পক্ষের মামলা নিলেও আমাদের কোন মামলা নিচ্ছে না।
অপরদিকে সারোয়ার মিয়া জানান, হযরত আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অন্যায় ভাবে হামলা চালিয়ে আমাদের বাড়ি ঘর ভাংচুর করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Disqus Comments