সোনারগাঁয়ের কাঁচপুরে
সেনপাড়া এলাকায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ
ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা গত সোমবার রাতে সোনারগাঁ থানায় একটি ধর্ষনের
মামলা দায়ের করেছেন।
ছাত্রীর বাবা মামলায় উল্লেখ করেন, সেনপাড়া মমিন হাজীর বাড়ীর বাড়াটিয়া ফয়জুদ্দিন মিয়ার ছেলে চায়ের দোকানদার মো. ইছব (২২) গত ১১ তারিখ রাত ১১টার দিকে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ীর নিচের চায়ের দোকানে ডেকে এনে ধর্ষন করে। স্কুলছাত্রীর আত্ম-চিৎকারে তার বাবা-মা এগিয়ে আসলে ধর্ষক ইছব পালিয়ে যায়। এ ঘটনার পরে ইছবের বাবা ফয়জুদ্দিন স্কুল ছাত্রীর বাসায় এসে আপোষ-মিমাংশার প্রস্তাব দেয়। কিন্তু ৪দিন অতিবাহিত হলেও ধর্ষকের বাবা কোন মিমাংশা না করে উল্টো স্কুল ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়ায় তারা বাধ্য হয়ে মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মঞ্জুর কাদের জানায়, ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।