শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

ইয়াবা বিক্রির সময় ইউসূফ নামের এক ইয়াবা ব্যবসায়ী আটক

সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ইউসূফ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। বূধবার রাত ৯টায় দিকে তাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের ইয়ার আলীর ছেলে দীর্ঘদিন যাবৎ ঝাউচর গ্রাম ও মেঘনা শিল্পাঞ্চলে আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল। বুধবার রাত ৯টা দিকে যখন মাগুরা পেপার মিলের পিছনে দাড়িয়ে ইয়াবা বিক্রি করছিল তখন স্থানীয় এলাকাবাসী তাকে ৪৫ পিছ ইয়াবাসহ আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবরদিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ী ইউসূফকে এর আগেও একাধিকবার ইয়াবা বিক্রি দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল।
Disqus Comments