সোনা্রগাও থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মদ রুস্তম বাড়ী চিনিস এলাকা থেকে গ্রেফতার...........
গত ২২/০৮/২০১৫ইং তারিখ বাড়ী চিনিস এলাকায় অভিযান পরিচালনা করাকালীন মদ রুস্তম তার মদের গোডাউনের পিছনের টিনের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। পরবর্তীতে তার গোডাউন তল্লাসী করে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করি এবং তাহার বিরুদ্ধে একটি মাদকের মামলা রুজু করি। দীর্ঘ দিন অভিযান পরিচালনা করে রুস্তম কে ইং ০৪/০৯/১৫ তারিখ গভীর রাতে অভিনব কায়দায় সুকৌশলে গ্রেফতার করি। মদ রুস্তম গ্রেফতার হওয়ায় বাড়ী চিনিস এলাকায় মিষ্টি বিতরন করে মাদক বিরোধী লোকজন। মদ রুস্তম গ্রেফতারের পর অনেক তথ্য দিয়েছে........সে জানায় আমি এক সময় জিরো ছিলাম আজ আমার দুটি বাড়ী আছে। মদ বিক্রয়ের টাকা দিয়ে বাড়ী চিনি এলাকায় একটি ৪র্থ তলা বাড়ী তৈরী করছি, ........মদই আমার জীবন বদলে দিয়েছে।
