শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

সোনারগাঁয়ে ইয়াবাসহ আসামী গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধিঃ-   সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউপির মাধবপুর গ্রাম থেকে একাধিক মামলার তালিকাভুক্ত আসামী লোকমানকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত লোকমান মোগড়াপড়া ইউনিয়নের মাদবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদবপুর গ্রামের আমজাদের ছেলে লোকমান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। সেই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদবপুর গ্রামের একটি মেলা থেকে তাকে গ্রেফতার করি। এ সময় তার দেহ তল্লাসী করে ৬০পিছ ইয়াবা উদ্ধার করি। পুলিশ আরো জানান, গ্রেফতারকৃত লোকামান সোনারগাঁ থানার একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামী।
Disqus Comments