বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫


দীর্ঘদিন যাৎ সংস্কারের না অভাবে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও থেকে চৌধুরীগাঁও, হোসেনপুর, শম্ভুপুরা ফরদি পর্যন্ত সড়কটির খানা খন্দে, বেহাল দশায় এ রাস্তা দিয়ে চলাচলরত জনসাধারন চরম ভোগান্তিতে পড়ছে। ইতিমধ্যে খান-খন্দে রাস্তাটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে।  বর্ষা মৌসুমে  টানা বষনে কয়েক বছরে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। জনবহুর এলাকাবাসীর স্বাথে রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সাংসদের হস্তক্ষেপ কামনা করছেন।
জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের এ রাস্তাটি দিয়ে শম্ভুপুরা ইউনিয়নের প্রায় ১৪টি গ্রামের কয়েকহাজার লোক চলাচল করে। তাছাড়া মেঘনাঘাট এলাকায় অবস্থিত শিল্পাঞ্চলের প্রায় ককেহাজার শ্রমিক তাদের কর্মস্ংস্থানে যেতে এ রাস্তাটি ব্যবহার করে থাকে। প্রতিদিন সরকারি চাকুরিজীবি ও কারখানায় কর্মরত শ্রমিক সহ সাধারন মানুষ আসা যাওয়ার সময় প্রতিনিয়ত ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছে এতে করে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং এলাকায় উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করা, মালবাহী বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের সুবিধার্থে ও অসুস্থ রোগী নিয়ে উপজেলা সদর হাসপাতাল ও  রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে দ্রুত সময়ে রোগী নিয়ে পৌছানোর জন্য ও মেঘনাঘাট এলাকায় কারখানায় কর্মরত শ্রমিকেরা সহজে কর্মস্থলে যাওয়ার লক্ষে  সড়কটি মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে হোসেনপুর হয়ে শম্ভুপুরা ফরদি পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। গত কয়েকবছর আগে নির্মানাধীন সড়কটি স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পাকা করা হয়। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা খন্দে সৃষ্টি হয়েছে। এভাবে দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধি বরাবর ও সড়ক জনপদের বিভিন্ন দপ্তরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোন সরকারই রাস্তাটি পুন:সংস্কারের ব্যবস্থা গ্রহন করেনি । বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে কয়েক বছরে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দে,বড় গর্তের সৃষ্টি হয়। এখন সড়কটি ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে । এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচন পূর্ববতী সময়ে জনপ্রতিনিধিরা রাস্তাটি পুনঃসংস্কারের জন্য কথা দিলেও কেউ কথা রাখেনি। স্থানীয় সাংসদসহ এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বারবার অবহিত করলেও তারা  সংস্কারের কোন উদ্যোগ গ্রহন না করায়,  চরম অবহেলিত এ সড়কটি দিয়ে চলাচলরত পথচারীদের দুর্ভোগ আজ চরমে পৌঁছেছে।
রাস্তাটি দ্রুত সংস্কারে এলাকাবাসী স্থানীয় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার কাছে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি পুর্নঃরায় সংস্কারের উদ্যোগ গ্রহনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Disqus Comments