সোনারগাঁয়ের কাঁচপুর
ইউপি এলাকার একটি তৈয়ারী পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষনের ঘটনায় ধর্ষক
জাকারিয়া(২৮)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাকে
তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষককে শনিবার দুপুরে
আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকারিয়া সনমান্দি ইউনিয়নের মামুর্দী গ্রামের আবু মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
হারুন অর রশিদ জানান, শুক্রবার রাতে কাঁচপুরে একটি পোশাক কারখানার একজন
নারী শ্রমিক কাজ শেষে রাতে বাড়ী ফেরার পথে উপজেলার সনমান্দি ইউনিয়নের
লেদামদী গ্রামের সড়কের পাশের একটি বাড়ীতে হাত পা বেঁধে ধর্ষন করে জাকারিয়া।
এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।
