সোনারগাঁয়ের কাঁচপুর
ইউপি এলাকার একটি তৈয়ারী পোশাক কারখানার একজন নারী শ্রমিককে পালাক্রমে
ধর্ষন করেছে বখাটে যুবকরা। এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁ থানায় একটি
মামলা দায়ের হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
হারুন অর রশিদ জানান, কাঁচপুরে একটি পোশাক কারখানার একজন নারী শ্রমিক কাজ
শেষে রাতে বাড়ী ফেরার পথে গত বুধবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের
লেদামদী গ্রামের সড়কের পাশের একটি বাড়ীতে হাত পা বেঁধে ধর্ষন করে স্থানীয়
মামুর্দী গ্রামের বখাটে যুবক জাকারিয়া ও লেদামদী গ্রামের আবু দাইয়ান। এ
ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই নারী শ্রমিক বাদি হয়েজাকারিয়া ও আবু দাইয়ানের
বিরুদ্ধে একটি মামলা করেছেন।
