মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

সোনারগাঁয়ে প্রতিবন্ধী ধর্ষিত, নরপশু গ্রেফতার

সোনারগাঁয়ের নয়াপুরে এক ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনার ৬ দিন পর কিশোরির মামা বাদী হয়ে ধর্ষক আলিমকে আসামী করে বুধবার থানায় মামলা করেছে। পুলিশ আসামীকে গ্রেফতার করেছে। জানা গেছে, সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকার মানসিক প্রতিবন্ধী (১৪) এক কিশোরীকে ২৩ জুলাই তার নিজ ঘরে একা পেয়ে ধর্ষন করে কিশোরীর পাশের বাড়ির ভাড়াটিয়া আঃ আলিম (৪৫) নামের এক নরপশু। এসময় কিশোরীর আত্মচিৎকারের শব্দ পেয়ে পার্শ্ববর্তী বাড়ীর সাহিদা নামের এক মহিলা কিশোরীর ঘরে গেলে আলিম পালিয়ে যায়। বিষয়টি নিকটাত্মীয় ও স্বজনদের জানিয়ে ৬ দিন পর বুধবার সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার মামা আনোয়ার হোসেন।

এ ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ বুধবার দুপুরে ধর্ষক আঃ আলিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষক আঃ আলিম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের মৃত শিরু বেপারীর ছেলে। তাকে গ্রেফতারের পর তার শাস্তি দাবী করেছে স্থানীয় এলাকাবাসী।
সোনারগাঁও থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, মানসিক প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
Disqus Comments