মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ, আহত

বকেয়া বেতন ভাতার দাবি ও কর্মী ছাটাইকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা রহিম ষ্টীল কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় মিলের অভ্যন্তরে কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রহিম ষ্টীল মিলের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শ্রমিকরা জানান, রহিম ষ্টীলে শুক্রবারসহ বিভিন্ন ছুটির দিনে বাড়তি কাজ করিয়ে তাদের বকেয়া টাকা পরিশোধ না করায় এবং বেশ কয়েকজন কর্মী ছাটাই করায় সোমবার সকালে কাজে যোগদানের পর কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। এসময় তাদের পাওনা টাকার দাবীতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে অশোভন আচরণ করে। এক পর্যায়ে অন্যান্য শ্রমিকদেরও চাকুরিচুত্যির হুমকী দেওয়া হয়। এতে উত্তিজিত হয়ে শ্রমিকরা কারখানার এক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদের উপর হামলা চালায়। এসময় শ্রমিকদের হামলায় ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, সুপারভাইজার দুলাল মিয়াসহ  কারখানার ৫ কর্মচারী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। একপর্যায়ে দুপুর দুইটার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ি এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করে। এসময় মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় চরম ভোগান্তির যাত্রীরা শিকার হয়। ফলে কাঁচপুর থেকে কেওঢালা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরে বিকেল তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Disqus Comments