মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

নতুন টুপি ও নামায আদায় করিয়ে ১৬ বখাটের মুক্তি

ইভটিজিং এর সময় নাতেনাতে গ্রেফতার করা ১৬ বখাটেকে নতুন টুপি দিয়ে যোহর নামায আদায় করিয়ে ভাল হয়ে যাবো এ শর্তে মুক্তি দিল সোনারগাঁ থানা পুলিশ। রবিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইষ্টিটিউশন স্কুল এন্ড কলেজ যাওয়ার পথে স্কুলের আশে-পাশের বিভিন্ন রাস্তা ও বাজার থেকে ছাত্রীদের উদ্যক্তকারী বখাটের গ্রেফতার করে। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে এনে ভাল হয়ে যাবে এ শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।
সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ জি আর ইষ্টিটিউশন স্কুল এন্ড কলেজে আসা-যাওয়ার পথে কলেজের আশে-পাশে ও বাজারে বসে স্থানীয় যুবকরা বিভিন্ন ভাবে ছাত্রীদের উদ্যক্ত করতো। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ  ও ছাত্রীদের অভিভাবকরা সোনারগাঁ থানা পুলিশের নিকট অভিযোগ করে। সে অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে কলেজের যাওয়ার বিভিন্ন রাস্তা ও বাজার থেকে ১৬ বখাটেকে আটক করি। পরে থানার পক্ষ থেকে নতুন টুপি দিয়ে যোহরের নামায আদায় করিয়ে ভাল হয়ে যাবো এ প্রতিজ্ঞা করে তাদের অভিভাবকদের হাতে তাদের তুলে দেওয়া হয়।


Disqus Comments