নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর
উত্তর সেনপাড়া থেকে ৬০ পিস ইয়াবা সহ আসমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মাদক
আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের
উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা লিটন ওরফে গাজা লিটন ও তার স্ত্রী আসমা বেগম
দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাদক সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের
ভিত্তিতে গতকাল রবিবার অভিযান চালিয়ে ৬০ পিস
ইয়াবা সহ আসমা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসমা বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি
মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, তার
বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মাদক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মঞ্জুর কাদের জানান, মাদক বিক্রেতা আসমা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
