মোঃ মিঠু আহমেদ_ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এ্যাসকোয়ার গার্মেন্টস এলাকায়
রোববার রাতে অজ্ঞাত ট্রাকের চাপায় নাজমা আক্তার (১৭) ও জিয়াসমিন (১২)
টেক্সটাইল মিলের দুই নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় রিতা (১২) নামের আরো এক
নারী শ্রমিক আহত হয়েছে।
নিহত নারী শ্রমিক নাজমা আক্তার নেত্রকোনা জেলার ফকিরবাজার এলাকার শহীদ মিয়ার মেয়ে। জিয়াসমিন একই এলাকার জালালউদ্দিনের। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত নারী শ্রমিক রিতাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারী শ্রমিক রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার জোবাইদা ট্রেক্সটাইল মিলের শ্রমিক।