মোঃ্মিঠু আহমেদ _সোনারগাঁয়ের কাঁচপুর
এলাকা থেকে শুক্কুর(২৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার
ভোর রাতে কাঁচপুর বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায়
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত শুক্কুর উপজেলার কাঁচপুরের চেঙ্গাইন খালপাড় এলাকার বদরউদ্দিনের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আঃ হাই সিকদার
জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কাঁচপুর বাসষ্ট্যান্ড
এলাকায় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় শুক্কুরকে গ্রেফতার করি। পুলিশ আরো
জানান, গ্রেফতারকৃত শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির
মামলা মামলা রয়েছে।
